ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মৃত্যু বার্ষিকীর আগেও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক

    মৃত্যু বার্ষিকীর আগেও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর দু’দিন পর প্রথম মৃত্যুবার্ষিকী দিয়েগো মারাদোনার। গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছেন কিংবদন্তি ফুটবলার। আর তার আগেই মারাদোনা এক নতুন বিতর্কে। কিউবার এক মহিলা দাবি করলেন, তাঁকে ১৬ বছর বয়সে ধর্ষণ করেছিলেন ফুটবলের রাজপুত্র। এই বিতর্ক ঘিরে নতুন করে উত্তাল ফুটবল বিশ্ব।

    ম্যাভিস আলভারেজ নামের ৩৭ বছরের ওই যুবতীর অভিযোগ, ২১ বছর আগে হাভানায় তাঁকে ধর্ষণ করেন মারাদোনা। ১৬ বছর বয়সে ধর্ষিতা হওয়ায় তাঁর ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

    ২০ বছর আগের ঘটনা হলেও আর্জেন্টিনার মিনিস্ট্রি অফ জাস্টিস কোর্টের দ্বারস্থ হয়েছেন মাভিস। ওই ঘটনা তদন্ত করে তাঁকে ন্যায় বিচার দেওয়া হোক, দাবি তুলেছেন তিনি। সোমবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মাভিস। সাংবাদমাধ্যমের সামনে তিনি জানান, মারাদোনার বয়স তখন ৪০ বছর। মাদকের নেশা ছাড়ানোর জন্য হাভানাতে একটি ক্লিনিকে থাকতেন দিয়েগো। সেখানেই আলভারেজকে ধর্ষণ করেন তিনি। আলভারেজ বলেন, ‘‘আমার মুখ বেঁধে ধর্ষণ করে মারাদোনা। পাশের ঘরে আমার মা ছিল। আমার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছিল ও। সেই সময়ের কথা ভাবলে আজও আমি আঁতকে উঠি।’’

    আলভারেজ জানান, তার পর থেকে বেশ কয়েক বছর তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন মারাদোনা। তাঁর পরিবারের সেই সম্পর্কে আপত্তি থাকলেও তাঁরা মুখে কিছু বলতে পারেননি। কারণ কিউবা সরকারের সঙ্গে ভাল সম্পর্ক ছিল ফুটবল তারকার। এই বিষয়ে অবশ্য এখনও কিছু মন্তব্য করেনি কিউবা সরকার।

    এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে, মারাদোনার ম়ৃত্যুর পরে কেন ধর্ষণের অভিযোগ করলেন আলভারেজ। তার জবাবে তিনি বলেন, ‘‘যে সব মহিলারা এই ধরনের ঘটনার শিকার তাঁদের সাহায্যের জন্য মুখ খুলেছি। আমি যতটা পারব তাঁদের সাহায্য করব।’’ যদিও এই বিষয়ে মারাদোনার আইনজীবী বা তাঁর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ