ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মর্নিং ক্লাসে বিছানা নিয়ে হাজির ছাত্রী!

    মর্নিং ক্লাসে বিছানা নিয়ে হাজির ছাত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগে। তাই দেরি করে ঘুম থেকে উঠি এমন কথা প্রায়ই শোনা যায় বন্ধুদের আড্ডায়।
    তবে যদি সকালে স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকে তাহলে তো বাধ্য হয়েই উঠতে হবে। কিন্তু ব্রিটেনে অধ্যয়নরত এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অদ্ভুত কাণ্ড সবাইকে অবাক করেছে।

    ব্রিটেনে এক ছাত্রী টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন।

    তিনি জানান, তার এক বন্ধু মাগদা সকালে ঘুম থেকে উঠতে সমস্যায় পড়তেন। এ কারণে তিনি কলেজে সকালের লেকচারে অংশ নিতে পারতেন না। তারপর হঠাৎ তার আইডিয়া এলো যে তিনি বিছানা নিয়েই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছে যাবেন। সত্যিই তিনি তা করলেন। তার এমন কাণ্ড দেখে সবাই হতবাক। ওই ছাত্রীর এমন অদ্ভুত ভাবনার ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রলিতে করে বিছানা নিয়ে এসেছেন ওই ছাত্রী।

    এ ভিডিওটি @kapciaks নামের Tiktok অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মাগদা ট্রলিতে গদি ও তোষক বসিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যাচ্ছেন। এ সময় মাগদার বন্ধুর পরনে ছিল সাদা ড্রেসিং গাউন ও সানগ্লাস।

    মজার ব্যাপার হলো ওই ছাত্রী তার বিছানা লেকচার হলে নিজেই রেখেছিলেন। এরপর বালিশে মাথা রেখে চাদর গায়ে দিয়ে তিনি লেকচার শুনতেন। এ অদ্ভুত আচরণ দেখে মগদার বাকি ব্যাচমেটরাও অবাক। কিন্তু এ নিয়ে কেউ কি ভাববে সেদিকে মোটেও পাত্তা দেয়নি মেয়েটি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ