ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

    মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে যুবকের লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে যুবকের লাশ উদ্ধার
    মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে ইমরান গাজী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর নির্বাহী ম্যজিস্ট্রে মো. নাহিদ হাসান ও ডাক্তার প্রীতম কুমার পাইক এর উপস্থিতিতে  মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আহসান কবির লাশ উদ্ধার করেন।

    গত ১১ অক্টোবর সোমবার দুপুরে পৌর শহরের সবুজ নগর গ্রামের আউয়াল শরীফ এর নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে ফ্যান লাগানোর রডের সাথে ইমরানকে গলায় ফাঁস লাগানো  মৃতদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনা থানায় মামলা না নেয়ায় নিহতের ভাই আব্দুল্লাহ গাজী বাদি হয়ে ১৮ অক্টেবর ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারকি হাকিম মো. কামরুল আজাদ মামলাটি আমনে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন (পিবিআই) কে তদন্তের আদশে দেন। ইমরান গাজী পেশায় ইলেক্টট্রিক মিস্ত্রি ছিলেন। সে পৌর শহরের সবুজ নগর গ্রামের মৃত মন্নান গাজীর ছেলে।

    মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট নাসরিন জাহান জানান, ইলেক্টট্রিক মিস্ত্রি ইমরান গাজীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে তার ভাই মামলা করতে গেলে থানা পুলিশ রহস্য জনক কারনে মামলা নেয়নি। এমনকি আদালতের বহু আইনজীবির কাছে গেলেও আব্দুল্লাহ আইনী সহায়তা পায়নি। পরে তার কাছে ঘটনার বিবরণ শুনে আমি মামলা আদালতে উত্থাপন করি।

    মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আহসান কবির বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যজিস্টেট ও ডাক্তারের উপস্থিতিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

     

     

     

     

     

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ