ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • এখনও দুর্নীতি দূর হয়নি: জি এম কাদের

    এখনও দুর্নীতি দূর হয়নি: জি এম কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

     

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু এখনও বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদের।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

    বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগের দিন বুধবার এই আলোচনাটির প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জিএম কাদের বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে রাজনৈতিক দলগুলোকে পরমসহিষ্ণুতা ও পারস্পারিক সহযোগিতা গড়ে তোলার কথা বলেছেন। তাই আমি বলতে চাই, আমাদের প্রতিহিংসার রাজনীতি সমূলে বিনষ্ট করতে হবে। বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। দুর্নীতি দূর হয়নি। আজ অনেকে বঙ্গবন্ধুর কথা বলেন। কিন্তু তাকে কি অনুসরণ করেন? আমরা কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি?

    তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরে সেগুলো থেকে উত্তরণে সরকারকে সহযোগিতা করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। আমাদের যারা নির্বাচন করছেন, তারা বারবার বলছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তার মানে এটা কাজ করছে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকলে সংসদীয় গণতন্ত্র সফল হবে না। সংবিধানের ১০৯ ও ১১৬ ধারা সাংঘর্ষিক। ১২২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। অনেকগুলো বিষয় আছে, যা সংশোধন করা প্রয়োজন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ