ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • চাপ সামলে টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন লিটন দাস

    চাপ সামলে টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন লিটন দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানের মাথায় চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর চাপের মুখে থেকে দুর্দান্ত পার্টনারশিপ করেন অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে শুরুর চাপ সামলে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

    চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অর্থাৎ টেস্ট অভিষেকের ৬ বছর পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন।
    এর আগে টেস্টে লিটনের সর্বোচ্চ ছিল ৯৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে আছে ৯৪ রানের এক ইনিংস। দুটোই কাটা পড়েছে নড়বড়ে নব্বইয়ের খড়গে।

    ক্যারিয়ারের ২৬তম টেস্টে এসে ১০তম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার পথে লিটন খেলেন ১৯৯ বল। বাউন্ডারি হাঁকান ১০টি, ছক্কা ১টি। এর মাধ্যমে তার সাম্প্রতিক ফর্ম নিয়ে যে সমালোচনা হচ্ছিল, তার সমুচিত জবাব দিলেন তিনি।

    চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি সাইফ হাসান। পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির বাউন্সারে বল নিয়ন্ত্রণে না রাখতে পেরে উইকেট হারান এই ওপেনার। ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাইফের বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ওপেনার সাদমানও। হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি।  

    ব্যাট করতে নেমে ইনিংস বাড়াতে ব্যর্থ হন অধিনায়ক মুমিনুল হকও। সাজিদ খানের বলে ব্যক্তিগত ৬ রানে উইকেট হারান তিনি। তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ফাহিম আশরাফের বলে সাজিদ খানের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৪ রানে উইকেট হারান তিনি।

    চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে তখন মাঠে নেমে লিটনের সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। ব্যাট হাতে থিতু হয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়ানোর দিকে মনোযোগ দেন এই দুই ব্যাটার।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৩ রান। লিটন দাস ১১৩ ও মুশফিকুর রহিম ৮২ রানে অপরাজিত আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ