ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ক্যাটরিনা-ভিকির বিয়ের তথ্য মিথ্যে!

    ক্যাটরিনা-ভিকির বিয়ের তথ্য মিথ্যে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের দিন ঠিকঠাক। গোছগাছ শুরু হয়েছে ইতিমধ্যেই। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেদী। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশী চিত্রগ্রাহক। কিন্তু হবু বর ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়েটাই নাকি হচ্ছে না!

    তবে এত আনন্দ-আয়োজন কি বৃথা? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকির চাচাতো বোন উপাসনা বোরা জানিয়েছেন ‘ভিক্যাট’-এর বিয়ের খবর মিথ্যে।

    পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।

    বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাদের।

    তার আগেই হবে আইনি বিয়ে। তবে এসবই কি মিথ্যে? প্রেমকে পরিণতি দিয়ে সাতপাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই সঠিক উত্তর দেবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ