ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পেন্সিল হারিয়ে থানায় অভিযোগ ক্ষুদে শিক্ষার্থীদের!

     পেন্সিল হারিয়ে থানায় অভিযোগ ক্ষুদে শিক্ষার্থীদের!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিনই বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে মামলা কিংবা সাধারণ ডায়েরি করতে থানায় আসে মানুষ।কিন্তু এবার ভিন্ন অভিযোগ নিয়ে প্রাইমারি স্কুলের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী থানায় এসেছে। আর তাতে অবাক পুলিশ সদস্যরা।

    শুক্রবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল ধার নেয় তার এক সহপাঠী । কিন্তু তা আর ফেরত দেয়নি সে। বিচার পেতে রীতিমতো থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছে ওই ছাত্র। এমনকি এই নিয়ে থানায় মামলাও করেতে চেয়েছে সে!

    ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলায়। পুলিশ জানায়, একদল খুদে শিক্ষার্থী পেন্সিল হারিয়ে থানায় আসে লিখিত অভিযোগ করতে।আর তাতে অবাক হয়ে যায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।

    ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুর্নুলের পেদাকাদুবুরু থানায় আসে এক প্রাইমারি স্কুলের কয়েকজন ছাত্র।এ সময় পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।

    ভিডিওতে দেখা গেছে, শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। তখন ছেলেটি ঝটপট উত্তর দেয়, ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত।

    ভিডিওতে পুলিশকে অবশ্য দুজনের মধ্যে মিটমাট করে দিতে দেখা যায়। ভিডিওর শেষে তাদের হাসিমুখে পরস্পরের সঙ্গে হাতও মেলাতে দেখা গেছে।

    অন্ধ্র প্রদেশ পুলিশ তাদের টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। টুইটারে পুলিশ জানিয়েছে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও প্রদেশের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ