ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভবন থেকে ছুড়ে ফেলা নবজাতকের মৃত্যু

    ভবন থেকে ছুড়ে ফেলা নবজাতকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ওয়ারী এলাকার সড়ক থেকে উদ্ধার করা মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

    এর আগে শুক্রবার রাতে হেয়ার স্ট্রিট থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
    ধারণা করা হচ্ছে, কোনো একটি ভবন থেকে মেয়ে শিশুটিকে ‘সড়কে ছুড়ে ফেলা হয়েছে’।
    নবজাতকটিকে যারা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা জানিয়েছেন, কয়েকজন বন্ধু মিলে তারা হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেমস খেলছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে যান বিষয়টা দেখতে।

    সেখানে একটা ১০ তলা ভবন, আর ভবনের সামনের দিকে একতলা একটি টিনশেড রয়েছে। ওপর থেকে ওই টিনশেডের উপরে পড়ে গড়িয়ে শিশুটি রাস্তায় পড়ে বলে ধারণা তাদের। শব্দ শুনে আশপাশের লোকজনও জড়ো হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

    পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, সে তখনও বেঁচে আছে। তারপর তাকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ