ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মেলা থেকে ঘুরে এসেই স্ত্রীকে গলা কেটে হত্যা

    মেলা থেকে ঘুরে এসেই স্ত্রীকে গলা কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের মহানগরীর টঙ্গীর তারগাছ এলাকায় মেলা থেকে ঘুরে এসে স্ত্রীকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক স্বামী সুজন মিয়া পালিয়ে যায়।

    তিনি নিহতের বোনের মোবাইলে হত্যার কথা স্বীকার করে বলেন, ‘আমি নিজেও শেষ, ওরেও শেষ করে দিছি’।
    হত্যাকাণ্ডের স্বীকার জুয়েনা আক্তার জোনাকি (২১) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার সুরিগাঁও গ্রামের রাকির আলীর মেয়ে। পরিবারের সঙ্গে তারগাছ এলাকায় ভাড়া বাসায় থেকে তিনি অনন্ত ক্যাজুয়াল গার্মেন্টে হেলপার পদে চাকরি করতেন।

    বড় বোন রোজিনা জানান, প্রেম করে তিন বছর আগে সুজনের সঙ্গে তার বোন জুয়েনার বিয়ে হয়। সুজনের বাড়ি ময়মনসিংহে। পেশায় তিনি রড মিস্ত্রি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল।

    রোজিনা আরো জানান, শুক্রবার বিকেলে স্ত্রী জুয়েনাকে নিয়ে স্থানীয় টঙ্গীর নিলয় এলাকায় মেলায় ঘুরতে যায় সুজন। সন্ধ্যা ৭টার দিকে ফিরে জুয়েনাকে ভাড়া বাসার ছাদে নিয়ে যায় সুজন। সেখানে ধারাল ছুরি দিয়ে জুয়েনাকে গলা কেটে জখম করে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় জুয়েনা ছাদ থেকে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসে। তারপর তারা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন এলাকাবাসী।

    বোনের মৃত্যুর সংবাদ গোপন করে সুজনকে ফোন দেয় রোজিনা। এ সময় সুজন জানায়, ‘আপা আমি রাজেন্দ্রপুর আছি। আমাকে মাফ করে দিয়েন। আর এক ঘণ্টার মতো আছি। আমি নিজেও শেষ, ওরেও শেষ করে দিছি। ও বাইচা থাকলে থাক, না থাকলে আমারে মাফ করে দিয়েন’।

    জুয়েনার বাবা রাকিব আলী বলেন, সুজন নেশা করত। সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় তার মেয়েকে ছাদে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আহসান হক জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হচ্ছে।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ