ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও

    সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর দগ্ধ স্বামীও মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ৩ জনের মৃত্যু হলো।

    এ বিস্ফোরণের ঘটনায় সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম সুধাংশু (৩৬)। আজ শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

    ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, মুগদায় গ্যাস বিস্ফোরিত হয়ে দগ্ধ চারজনের মধ্যে সুধাংশু শনিবার ভোর ৫টার মারা গেছেন। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও সন্তান অরূপ মারা যায়।

    তিনি আরও বলেন, এই ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫)। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়ে দগ্ধ ৪ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা সুধাংশু নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। শেফালী নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

    গত সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এই ঘটনায় দগ্ধ চারজনকে সকাল ৯টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ