ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন
  • ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় অধিকাংশই ছিল বহিরাগত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় অধিকাংশই ছিল বহিরাগত: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় যে সহিংস ঘটনা ঘটেছিল, সেখানে হেফাজতে ইসলামের নাম শোনা গেলেও অধিকাংশই বহিরাগত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। যারা ফায়দা লোটার জন্য আপাতত ইসলামের ভেতর থেকে আপনাদেরকে ব্যবহার করেছে, করার চেষ্টা করছে, তা বুঝতে আপনাদের কিছুটা ভুল ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে সেখানে অধিকাংশই বহিরাগত ছিল। আপনারা যেহেতু রাজনৈতিক সংগঠন নয়, সেখানে রাজনৈতিক ফায়দা নিতে অন্যরা প্রবেশ করেছে। আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন।

    শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

    এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুরু থেকে আপনাদের জানাতে চাই, যিনি আমাদের দেশ পরিচালনা করছেন তিনি একজন পাক্কা মুসলমান। তিনি সকালে কোরআন তেলাওয়াত করেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তিনি এ পর্যন্ত কুরআন-সুন্নাহর বাইরে কোনো ধরনের কাজ করেননি এবং করবেন না। এদেশে কেউ যদি এখন কোরআন-সুন্নাহর অবমাননা করে, সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।

    তিনি বলেন, আমরা কারো বিশ্বাসের প্রতি আঘাত হানতে পারি না। অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারি না। এমনকি আমাদের ধর্মে বলা হয়েছে অন্য ধর্মের বিশ্বাসের প্রতি আঘাত করা যাবে না। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আল্লামা শফী সাহেবকে অনেক শ্রদ্ধা করতেন এবং তার সঙ্গে আলোচনা করে কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী সবসময় আপনাদের যুক্তি এবং কুরআন-হাদিসের কথা সানন্দে গ্রহণ করেন। কুরআন-হাদিসের সাংঘর্ষিক এমন কোন আইন কখনো পাস করেননি এবং করবেন না।

    অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীসহ একাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ