ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জোড়া উইকেটে দিন শুরু করলেন তাইজুল

    জোড়া উইকেটে দিন শুরু করলেন তাইজুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি। দ্বিতীয় দিনে ৫৭ ওভারে ১৪৬ রানে দিন শেষ করেছিল আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। দুজনের ব্যাটিং এতটাই নিখুঁত ছিল, তাদের পরাস্থ করাটা কঠিন হয়ে পড়ে।

    যদিও সুযোগ এসেছিল ব্যক্তিগত ৯ রানে শফিককে ফেরানোর কিন্তু রিভিউ না নিয়ে সেই সুযোগও হারায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বল লাগে শফিকের প‍্যাডে। ব‍্যাট দ্রুত নামালেও বোঝা যাচ্ছিল না বল ঠিক কোথায় লেগেছিল। তবে ঝুঁকি নিয়ে রিভিউ নেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক।


    পরে রিপ্লেতে দেখা যায় বল প‍্যাডে লেগে তবেই ব্যাটে যায়। রিভিউ নিলে ৯ রানেই ফিরে যেতেন শফিক। রিভিউ না নেওয়ার মাশুল দিচ্ছেন বোলাররা।

    তবে তৃতীয় দিনের শুরুর ওভারেই জোড়া উইকেট নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন তাইজুল ইসলাম। শুরুর ওভারের পঞ্চম বলে ৫২ রান করা শফিককে ও পরের বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন সাজঘরে।

    এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অল-আউট হবার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৩৮ রান করেন মেহেদী হাসান মিরাজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ