ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মিরাজের শিকার বাবর

    মিরাজের শিকার বাবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় দিনের শুরুতেই চমক দেখিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ওভারের শেষ দুই বলে আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙেন ১৪৬ রানের মাথায় শফিককে ৫২ রানে ফিরিয়ে।

    ওভারের শেষ বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেলে ফেরান সাজঘরে।


    টাইগারদের দুর্দান্ত দিন শুরুর পর পাক ওপেনার আবিদ আলী অবশ্য ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান। শফিক আর আজহারের বিদায়ের পর আবিদকে সঙ্গ দিতে আসেন বাবর আজম।

    তবে বেশীক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৬৯ রানের মাথায় বাবরকে বোল্ড করে মাত্র ১০ রানেই সাজঘরে ফিরিয়েছেন মিরাজ। আবি অপরাজিত আছেন ১০৭ রানে। পাকস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৯ রান। মধ্যাহ্ন বিরতির আগে পরপর উইকেট হারিয়ে বেশ ব্যাক ফুটেই পাকিস্তান।

    এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অল-আউট হবার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৩৮ রান করেন মেহেদী হাসান মিরাজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ