ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপে সুযোগ পাওয়ায় নারী দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    বিশ্বকাপে সুযোগ পাওয়ায় নারী দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নারী ক্রিকেট দলের এ সাফল্যে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

    এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে। 

    সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ