ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • তৃতীয় দিন শেষে ৮৩ রানে এগিয়ে বাংলাদেশ

    তৃতীয় দিন শেষে ৮৩ রানে এগিয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ৮৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় তাইজুলের বাঁহাতি ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিলো স্বাগতিকরা। ফলে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংস। সাত উইকেট নিয়েছেন তিনি।

    এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফ্রিদির তোপে ১ রান তুলতেই মাঠ ছাড়েন সাদমান। এক বল পরেই 'ডাক' মেরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
    সাদমান-শান্তর পর দুই বলের বেশি টেকেনি টাইগার অধিনায়ক মুমিনুলও। রানের খাতা খোলার আগেই হাসান আলীর বলে আজহার আলীর দুর্দান্ত ক্যাচে ফেরেন টাইগার দলপতি। এতে  মাত্র ১৫ রানেই সাজঘরে টাইগারদের তিন টপ অর্ডার ব্যাটার।

    প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও শাহীন আফ্রিদিকে সামলাতে পারেনি সাইফ। পাক পেসারের বাউন্সারে আউট হবার আগে ১৮ রান করেন সাইফ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ