ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন
  • কালিয়াকৈর পৌর নির্বাচনে নিখোঁজ প্রার্থী ছিলেন আত্মগোপনে

    কালিয়াকৈর পৌর নির্বাচনে নিখোঁজ প্রার্থী ছিলেন আত্মগোপনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের পর দিন কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার জুগিতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছেন, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের প্রথমদিন তিনি চট্টগ্রাম চলে যান।


    তিনি আরও জানান, সেখানে কয়েকদিন থাকার পর তিনি গাজীপুরে চলে আসেন। সোমবার ভোরে গোপন সংবাদে মৌচাক পুলিশ ফাঁড়ির একটি দল তাকে উদ্ধার করে। উদ্ধারের পর মেহেদী হাসানকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেহেদী হাসান। এ ঘটনায় ওই দিন দুপুরেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। তিনি কালিয়াকৈর পৌর এলাকার শফিপুর পূর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ