ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুন

    হত্যার দিন ৭ আসামিকে মাংস-ভাত খাওয়ান অন্তু

    হত্যার দিন ৭ আসামিকে মাংস-ভাত খাওয়ান অন্তু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে গুলি করে হত্যার দিন দুপুরে অন্তু নামে একজনের বাড়িতে এজহার নামীয় ৭ আসামি গরুর মাংস দিয়ে ভাত খায়। অন্তু বাজার থেকে মাংস ও চাল কিনে আনেন। অন্তুর মা রান্না করে তাদের খাওয়ান। খাওয়া শেষে অন্তু ব্যাটারি চালিত অটোরিকশা ডেকে আনেন। তারা অটোরিকশাযোগে বিদায় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা এই তথ্য জানান।

    সেই অন্তুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু ১৭নং ওয়ার্ডের সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে। অপরজন মামলার ৮ নম্বর আসামি নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে জিসান মিয়া।

    সোমবার এ দু’জনকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়সার হামিদ। তবে এদিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ বলছে তারা অন্তুর বিষয়টা খতিয়ে দেখছে। তদন্তের পরে জানা যাবে অন্তু এ ঘটনার সাথে জড়িত কিনা। এনিয়ে এই জোড়া খুনের ঘটনায় ৬ জন গ্রেফতার হলেন।

    মামলার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি জিসানকে রবিবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকা থেকে এবং একই সময়ে অন্তুকে জেলার দেবিদ্বার থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশের সদস্যরা। অন্তু মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর কার্যালয় সংলগ্ন থ্রি স্টার এন্টারপ্রাইজে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ ঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ