ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ

    পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই ম‍্যাচ শেষ করে দিয়েছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ‍্য কেবল দুই ওপেরকে হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল।

    ৯১ রান করে আবিদ আলির বিদায়ের পর অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে বাকিটা সেরেছেন বাবর আজম ও আজহার আলি।

    চট্টগ্রাম টেস্ট ৮ উইকেটে জিতে টেস্ট চ‍্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। সঙ্গে এগিয়ে গেছে দুই ম‍্যাচের সিরিজে। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

    পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬

    বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭

    পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৮.৩ ওভারে ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪*, বাবর ১৩*;  তাইজুল ২৮-৪-৮৯-১, ইবাদত ৮-২-৩০-০, মিরাজ ১৮.৩-৪-৫৯-১, আবু জায়েদ ৪-০-২৩-০)

    বাবরকে জীবন দিলেন তাইজুল

    বাবর আজমকে আবারও দ্রুত ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ফিরতি ক‍্যাচ মুঠোয় জমাতে পারেননি তাইজুল ইসলাম।

    বেরিয়ে এসে বাঁহাতি স্পিনারকে ড্রাইভ করেন বাবর। যত উপরে তুলেত চেয়েছিলেন পারেননি। অনেকটা মাথা উচ্চতার ক‍্যাচ হাতে নিতে পারেননি তাইজুল। সে সময় ৫ রানে ছিলেন পাকিস্তান  অধিনায়ক। পরেরর বলেই তিনি মারেন বাউন্ডারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ