ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ৯ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দিলেন মেসি

    ৯ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দিলেন মেসি
    লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে ঠিক নয় বছর আগে বার্সেলোনার সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ বলেছিলেন, মেসি সম্ভবত পাঁচ, ছয় বা সাত ব্যালন জিতে অবসরে যাবেন। আর তার সেই ভবিষ্যদ্বাণী ২০২১ সালে এসে বাস্তবে রূপ নিয়েছে।

    সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্যারিসে ফুটবল বিশ্বের তারকাদের মাঝে এ পুরস্কার হাতে তুলে নিয়েছেন এই মহাতারকা।

    ক্রুইফকে বিবেচনা করা হয় আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃত হিসেবে। টোটাল ফুটবলটাকে ইউরোপে পরিচিত করিয়েছেন এই ডাচ। বার্সেলোনাকে কোচ হিসেবে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন (যা এখন চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত)।

    ২০১২ সালে মেসির চারবার ব্যালন ডি’অর জেতা দেখার পর তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন  ডি’অর জিতবেন মেসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ