ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

    আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজারবাইজানে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে সামরিক প্রশিক্ষণ ফ্লাইটটি চলাকালীন ককেশাস অঞ্চলের পূর্বে বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

    সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ফ্রন্টিয়ার গার্ড এক বিবৃতিতে বলেছেন, সীমান্তরক্ষী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে ১৪ জন মারা গেছেন। আহত হয়েছে আরও দুজন। নিহতরা সবাই সামরিক কর্মী। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

    আজারবাইজান ও প্রতিবেশী আর্মেনিয়া গত বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে যাওয়ার পর থেকে তাদের ভাগ করা সীমান্তে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের দুই সপ্তাহ পরে এ ঘটনাটি ঘটল।

    রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রয়েছে আজারবাইজান-আর্মেনিয়া। যুদ্ধবিরতির ওই চুক্তি অনুযায়ী, গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসা নাগোরনো-কারাবাখ উপত্যকা ছেড়ে দেয় আর্মেনিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ