ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্ত্রীকে সরতে বলায় বিরক্ত মেসি

    স্ত্রীকে সরতে বলায় বিরক্ত মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যালন ডি’ অরের লাল গালিচায় স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো আর তিন ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন ক্লাব পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড।

    ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের পরনে ছিল কালো স্যুট, কালো প্যান্ট। গলায় কালো বো টাই। বাবার মতো একই সাজে সেজেছিল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো।

    চিত্র গ্রাহকরা  রোকুজ্জোকে  ছাড়াই একই পোশাকে মেসি আর তার ছেলেদের একটা ছবি তোলার আবদার করেছিলেন। এজন্য ফ্রান্স ফুটবলের পরিচালক রোকুজ্জোকে মেসি থেকে একটু দূরে দাঁড়ানোর অনুরোধ জানান।

    অনুরোধে রোকুজ্জো  সরেও যাচ্ছিলেন। কিন্তু  মেসির বিষয়টি পছন্দ হয়নি।

    এক ভিডিওতে দেখা যাচ্ছে,  স্ত্রীকে সরতে বলায় পিএসজি তারকা লিওনেল মেসি বেশ বিরক্ত হয়েছেন। ফ্রান্স ফুটবল কর্মকর্তার কথা অমান্য করে পরে স্ত্রী-ছেলেদের নিয়েই তুলেছেন ছবি।

    এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর বেশ প্রশংসাই পাচ্ছেন মেসি। স্ত্রীর প্রতি খুদে জাদুকরের ভালোবাসা ছুঁয়ে গেছে মেসি ভক্তরা। টুইটারে এক ভক্ত লিখেছেন, রাজার বউয়ের সঙ্গে কখনোই ঝামেলা পাকাবেন না।’ আরেক ভক্ত লিখেছেন, ‘মেসির যখন কিছুই ছিল না তখন থেকেই রোকুজ্জো তাকে ভালোবেসেছেন। মেসি এখন এটাই নিশ্চিত করতে চান যে সেরা সময়টাতে স্ত্রী তার পাশে থাকুক। মেসির ভালোবাসা আমাকে ছুঁয়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ