ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

    স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্ম নিবন্ধনের কাগজ দেওয়ার কথা বলে ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীকে (১৫) এক বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
    মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এহসানুল হক উপজেলার চড়পাড়া গ্রামের আ. হাই এর ছেলে।

    অভিযোগে জানা যায়, বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। মা ওমান প্রবাসী। তাই ওই ছাত্রী ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে গ্রামাউস মডেল একাডেমির ৮ম শ্রেণির ছাত্রী।

    গত ২১ নভেম্বর সকালে ঐ ছাত্রী মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধনের ভুল ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করেন। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে। সরল বিশ্বাসে ঐ ছাত্রী মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর তাকে গোদারিয়া গ্রামের জনৈক সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসানুল হক জন্ম নিবন্ধনের জন্য আসা ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

    তখন ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে এহসানুল হক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে পৌর কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।

    ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ