ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ হাসান

     দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার সাইফ হাসান। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ তিনি। তবু, আসন্ন ঢাকা টেস্টের দলেও একাদশে প্রথম পছন্দ ছিলেন এই ব্যাটার। কিন্তু সাইফকে দুর্ভাগাই বলতে হবে। টায়ফয়েডে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেলেন সাইফ হাসান।

    চট্টগ্রাম টেস্টের পরই টায়ফয়েডে আক্রান্ত হন এই ওপেনার। এরপর থেকে বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

    সাইফ অসুস্থ হওয়ায় এখন তার জায়গায় অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। তবে বিকল্প হিসেবে নাঈম শেখকে ডাকলেও তিনি যে প্রথম পছন্দ হবেন না সেটা অনেকটা নিশ্চিত।

    আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ