ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • আইপিএলকে টেক্কা দিতে আসা টি২০ লিগে দল কিনল ম্যানইউ

    আইপিএলকে টেক্কা দিতে আসা টি২০ লিগে দল কিনল ম্যানইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটে নাম লেখাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আইপিএলকে টেক্কা দিতে আসা সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে (এমিরেটস ক্রিকেট লিগ) দল কিনেছে ম্যানইউর মালিক ল্যান্সার ক্যাপিটাল।

    ল্যান্সার ক্যাপিটালের চেয়ারম্যান আভ্রাম গ্লেজার এক বিবৃতিতে এ তথ্য জানান।
    তিনি বলেন, ‘আমিরাতের টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে, যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

    গত মাসে আইপিএলের নতুন দুদলের একটির মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন আভ্রাম গ্লেজার। এ জন্য নিলামেও অংশ নেয় তার ক্লাব ল্যান্সার ক্যাপিটাল। কিন্তু শেষ পর্যন্ত নিলামে হেরে যায় তারা। লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেন আরপিএসজি ও সিভিসি ক্যাপিটাল।

    যে কারণে আইপিএল থেকে মুখ ঘুরিয়ে আমিরাত টি-টোয়েন্টি লিগে সংযুক্ত হয়েছেন গ্লেজার।

    প্রসঙ্গত আইপিএলকে টেক্কা দিতে আসছে এমিরেটস ক্রিকেট লিগ। বলা হচ্ছে— সেখানে নাকি আইপিএলের চেয়েও বেশি টাকা উড়বে। আগামী বছরের শুরুতেই চালু হতে যাচ্ছে এই এমিরেটস ক্রিকেট লিগ।

    প্রথম আসরে এতে অংশ নেবে ছয় দল। গোটা আসরই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু শারজাহ, আবুধাবি আর দুবাইয়ে।

    এতে গ্লেজার ছাড়াও দল কিনতে আগ্রহী দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব থাকা কিরণ কুমার গান্ধী ও বিগব্যাশের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ