ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাকা টেস্ট

    ৫০ টাকায় মিরপুর টেস্টের টিকিট, রয়েছে শর্ত

    ৫০ টাকায় মিরপুর টেস্টের টিকিট, রয়েছে শর্ত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম টেস্ট শেষে আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে ম্যাচটি। তবে সমর্থকদের জন্য সুখবর, মাত্র ৫০ টাকায় মিলবে গ্যালারির টিকিট।


    মিরপুর টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। পাওয়া যাবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। পাওয়া যাবে টেস্ট ম্যাচ চলাকালেও। বুথে টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

    ৫০ টাকা মূল্যের টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। ১০০ টাকা মূল্য রাখা হয়েছে সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের। ক্লাব হাউজের টিকিট ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

    তবে মাঠে প্রবেশের ক্ষেত্রে রয়েছে শর্ত। ১৮ বছরের বেশি বয়সীদের মাঠে প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে দুই ডোজ কোভিড টিকা নেওয়ার সার্টিফিকিট।

    পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মাঠে দর্শক ফেরানো হয়েছে প্রায় দেড় বছর পর। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের সময় গ্যালারিতে উপচেপড়া ভিড় ছিল দর্শকের। চট্টগ্রাম টেস্টেও ছিল অনেক দর্শক। তবে বর্তমান কোভিড পরিস্থিতির জন্য ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ