ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • শনিবার ‘লাল কার্ড’ দেখাবেন শিক্ষার্থীরা

    শনিবার ‘লাল কার্ড’ দেখাবেন শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাধানীর রামপুরায় শুক্রবারও (৩ ডিসেম্বর) নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন শেষে তারা আগামীকাল শনিবারের (৪ ডিসেম্বর) কর্মসূচি হিসেবে রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন।

    শিক্ষার্থীদের নেতা সোহাগী সামিয়া বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে, আমরা সড়কে দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছি।

    এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই চিন্তা মাথায় নিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

    এর আগে বেলা ১১টার পর রামপুরা ব্রিজের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

     

    ছুটির দিন হলেও খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করেননি। তারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ