ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওমিক্রন: দ. আফ্রিকায় শিশুরাও হাসপাতালে ভর্তি হচ্ছে

    ওমিক্রন: দ. আফ্রিকায় শিশুরাও হাসপাতালে ভর্তি হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকার সর্বত্র ছড়িয়ে পড়ার পর আক্রান্ত শিশুদের মধ্যে হাসপাতালে ভর্তির হার বেড়েছে বলে দেশটির চিকিৎসকরা শুক্রবার জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

    এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের  বিজ্ঞানী মিচেল গ্রুম বলেন, খুব কম সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণ নজিরবিহীনভাবে বেড়েছে। এই সংক্রমণ কম বয়সীদের কাছ থেকে বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, হাসপাতালে শিশুদের জন্য শয্যা প্রস্তুত রাখা দরকার। কারণ দেশটিতে চার বছরের কম বয়সী ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া পর আগের তিন ঢেউয়ের চেয়ে বেশি দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

    এএফপি জানায়, ক্লাস্টার পর্যায়ে প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে করোনার নতুন এই ধরন ছড়ায়। তাদের থেকে খুব দ্রুত অল্পবয়সীদের মধ্যে সংক্রমন ছড়িয়ে পড়ে। তারাই বয়স্কদের মধ্যে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

    এদিকে, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঢেউ সামলানোর জন্য বিশ্বের সব দেশ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    এ ব্যাপারে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ড. তাকেশি কাসাই বলেন, বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। ভৌগলিকভাবে ওমিক্রন ইতোমধ্যেই অনেক বেশি ছড়িয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

    ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনা সংক্রমণের নতুন ঢেউ আসার আশঙ্কার জন্য সব দেশকে তৈরি থাকতে বলেছেন ড. কাসাই।

    ভাইরাসের এই ধরনটি আগের ভ্যারিয়েন্টগুলোর থেকে দ্রুত ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান টিকা এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে কতটা কার্যকর হবে সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ