ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শেষরক্ষা হলো না, প্রথমবার করোনা শনাক্ত কুক দ্বীপে

    শেষরক্ষা হলো না, প্রথমবার করোনা শনাক্ত কুক দ্বীপে
    কুক দ্বীপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৭ হাজার জনসংখ্যাবিশিষ্ট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ কুক দ্বীপ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে। সেখানকার ৯৬ শতাংশ নাগরিকের দুটি টিকাই নেওয়া শেষ। যদিও মহামারির গত দুই বছরে করোনা সংক্রমণ ঘটেনি এই দ্বীপে। তবে শেষ রক্ষা হলো না। এই প্রথম  বৃহস্পতিবার করোনা সংক্রমণ ধরা পড়েছে কুক দ্বীপে।

    কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে বলেন, ১০ বছর বয়সী এক বালক কোভিডে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবারই কুক দ্বীপে এসেছে সে। বিমানবন্দরে পরীক্ষার সময় করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’
    মনে করা হচ্ছে, ছেলেটি নিউজিল্যান্ড থেকে কুক দ্বীপে ঢুকেছে।

    ২০২০-তে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশ। পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোভিড থাবা বসাতে পারেনি। কিন্তু সম্প্রতি সীমান্ত খুলে দেওয়ায় এবং পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতেই সংক্রমণ ধরা পড়ল।

    প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, ‌‘যেদিন থেকে সীমান্ত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিন থেকেই সংক্রমণ ঠেকাতে পুরোদস্তুর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সীমান্তেই যাতে সংক্রমিত ব্যক্তিদের আটকে দেওয়া যায়, সে ব্যবস্থাও করা হয়।’  

    সূত্র : এবিসি ডটনেট, ফ্রান্স২৪


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ