ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা

    এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ সড়কের দাবি, রাস্তায় চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন।

    রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ নতুন কর্মসূচির ঘোষণা দেন। আগামীকাল রবিবার সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।
    শনিবার দুপুরে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

    খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া জানান, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।

    তিনি আরও জানান, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী রবিবারের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।

    গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন। এরপর গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হন। পরদিন মঙ্গলবার সকাল থেকে সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে সরব হন শিক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ