ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামীণ সড়কের মামুন হাওলাদারের বাড়ীর সামনে  চেরাই গাছ বোঝাই টমটম উল্টে খাদে পরে চালক মোঃ বাদল হাওলাদার (৩২) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার (৪ এপ্রিল) দুপুরে।

     


    জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে বাদল হাওলাদার আমতলীর একটি স্বমিল থেকে  কাঠ বোঝাই করে ছোট নাচনাপাড়া গ্রামে মামুন হাওলাদার বাড়ীতে যাচ্ছিল। নাচনাপাড়া গ্রামীণ সড়কের ওই বাড়ীর দরজা দিয়ে ভিতরে প্রবেশ কালে টমটম উল্টে খাদে পড়ে যায়। এতে টমটমের চেরাই কাঠে চালক বাদল চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন।

     

    এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ নিহত বাদলের মরদেহ পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর  করেছেন। 

     


    আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত বাদলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আমতলী (বরগুনা) প্রতিনিধি
    ০১৭১৬৫৭৯২৮২
     


     এম এ সাইদ খোকন / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ