ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • রামপুরায় বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

    রামপুরায় বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার (৪ ডিসেম্বর) রাতে রামপুরা থেকে স্বপন রেজা (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর শহিদ ব্যাপারী (২২) নামে আরেক ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছে।

    বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা–পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। মঙ্গলবার রামপুরা থানায় করা মামলা দুটিতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

    একই ঘটনায় হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। এ মামলায় এক কিশোরকে ঘটনার পরের দিন হাতিরঝিলের মীরেরবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    প্রসঙ্গত গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ