ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ডিআরইউ নির্বাচনে বিজয়ীদের মার্কিন দূতাবাসের অভিনন্দন

    ডিআরইউ নির্বাচনে বিজয়ীদের মার্কিন দূতাবাসের অভিনন্দন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

    শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

    অভিনন্দন বার্তায় বলা হয়েছে, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় যথাক্রমে নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব (ইউএস ইন্টারন্যাশনাল ভিজিটিং লিডারশিপ প্রোগ্রামের অংশগ্রহণকারী) ও নাদিয়া শারমিনকে (২০১৫ ইউএস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ) অভিনন্দন। নবনির্বাচিত এ দলের সবাইকে একটি সফল মেয়াদের জন্য শুভকামনা। আপনাদের সঙ্গে কাজ করার আশা রইল।’

    গত ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৭২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৫৫ জন। একটি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ১৯ পদে প্রার্থী ছিলেন ৪১ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ