ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • রাজারবাগ পীরের বিরুদ্ধে উগ্রবাদ ছড়ানোর আশঙ্কা

    রাজারবাগ পীরের বিরুদ্ধে উগ্রবাদ ছড়ানোর আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজারবাগের পীর ও তার মুরিদদের ব্যাপারে পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিট হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, রাজারবাগের পীর ও তার সহযোগীরা কোরআন ও হাদিসের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মভীরু মানুষকে ভুলপথে পরিচালনা করে ধর্মের নামে মানুষ হত্যা ও তথাকথিত জিহাদকে উসকে দিচ্ছে। তাদের কর্মকাণ্ড জঙ্গি কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তাদের কার্যক্রমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

    রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে দায়ের করা ৪৯ মামলার বাদীদের খুঁজতে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের এবং অন্য আটজনের দায়ের করা রিটে দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিট এমন প্রতিবেদন জমা দেয় আদালতে।

    হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রোববার (৫ ডিসেম্বর) এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি উপস্থাপন করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এমদাদুল হক বশির।

    অপরদিকে রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমানসহ তার সঙ্গীদের বিরুদ্ধে করা মামলাসংক্রান্ত নথি পাওয়া যাচ্ছে না- এমন তথ্য জানানোর পর দ্রুত তা খুঁজে বের করার নির্দেশ দেন হাইকোর্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ