ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হিজড়াদের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

    হিজড়াদের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। তাতে বেশ কয়েকজন হিজড়া আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (৫ ডিসেম্বর) সকালের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।

    আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।


    উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, সকালের দিকে এমন একটি ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হিজড়াদের দুইটি গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে একটি গ্রুপ অপর গ্রুপের হিজড়া সদস্যদের ওপর হামলা করে। এতে একাধিক হিজড়া আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আহতরা চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে।

    তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। মামলার এজাহার হাতে পেলে বিস্তারিত অভিযোগ এবং ঘটনা জানতে পারবো। যেহেতু ঘটনাস্থলে আমরা কাউকে পায়নি, তাই এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সেই সঙ্গে প্রাথমিকভাবে আক্রমণকারী এবং ভুক্তভোগীদের নাম জানা যায়নি।

    এদিকে ঘটনাস্থলে যাওয়া উত্তরা-পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল বলেন, খবর শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।

    এদিকে হিজড়াদের মারধরের একটি ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওটিতে দেখা যায়, একটি গ্রুপের সদস্যরা সঙ্গবদ্ধ হয়ে কয়েকজন হিজড়াকে রাস্তায় ফেলে মারধর করছেন। কারো মাথার চুল ধরে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে মারধর করে। এর কারণে ভুক্তভোগী হিজড়া চিৎকার-চেঁচামেচি করতে থাকলেও কেউ তাদের রক্ষা করতে এগিয়ে আসেনি। অন্যদিকে আক্রমণকারী গ্রুপটি অকথ্য ভাষায় ভুক্তভোগীদের গালি দিয়ে মারধর করছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ