ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

    নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরার অরক্ষিত রেলক্রসিংয়ে আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর রোববার বেলা সোয়া ১১টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ইজিবাইকচালক রেলক্রসিংটি পার হচ্ছিলেন।

    দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আমানুল্লাহ (২৫)। তিনি রায়পুরার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আবদুল রশিদের ছেলে। তিনি নিজের ইজিবাইকে শ্যালো ইঞ্জিন দিয়ে ধান ভাঙ্গানোর মেশিন বসিয়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙিয়ে দিতেন।

    রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শিরা  জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় আমানুল্লাহ তাঁর ইজিবাইকে ধান ভানার মেশিন নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন। ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক ও ধান ভানার মেশিনটি দুমড়েমুচড়ে যায়।

    স্হানীয়রা গুরুতর আহত আমানুল্লাহকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ওই হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। প্রায় ১৫ মিনিট থেমে থাকার পর ট্রেনটি পুনরায় রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করে। এদিকে তাঁর লাশ আর হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন।

    নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে ইজিবাইকটিকে টেনে নিয়ে গেলে চালকের মৃত্যু হয়। আমানুল্লাহর লাশ তাঁর বাড়িতে নিয়ে গেছেন পরিবারের লোকজন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ