ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • ‘দলে চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না’

    ‘দলে চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেশকে এগিয়ে নিতে তিনি কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু নেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়- যখন দেখি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই দলে কোনোভাবেই চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না।

    রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮নং ওয়ার্ড সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। ক্ষমতা না থাকায় ফখরুল সাহেবরা পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগ তেমন দল নয়। তিনি বলেন, যত দিন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা এদেশে উড্ডীন থাকবে তত দিন আওয়ামী লীগ থাকবে।

    দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, দেশ ও দেশের মানুষকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিশ্বসভায় বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। সেই বাংলাদেশকে যারা পিছিয়ে দিতে চায়, ব্যর্থ করতে চায়, ধ্বংস করতে চায় তাদের প্রতিহত করতে হবে। যারা একজন নেত্রীর (খালেদা জিয়া) চিকিৎসার নামে জ্বালাও-পোড়াও, সভা-সমাবেশ ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

    সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দলের অনেকেই আওয়ামী লীগের সুবিধা নিয়ে সমৃদ্ধিশালী হয়েছেন। কিন্তু এই ১৩ বছরে আওয়ামী লীগ সেভাবে উন্নত ও সমৃদ্ধিশালী হয়নি। আওয়ামী লীগ শক্তিশালীও হয়নি।

    দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে তারা আবার দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। একজন সাজাপ্রাপ্ত আসামির চিকিৎসার নামে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন তারা। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

    মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িতদের মহানগর আওয়ামী লীগে স্থান নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ