ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

    ৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শংকর কুমার এ রায় দেন। এর আগে একই দিন পৌনে ১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

    আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোসাব্বির ইসলাম। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এ বিষয়ে মেট্রোপলিটন আদালতের পিপি অ্যাডভোকেট মোসাব্বিরু ইসলাম জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এ ছাড়াও এ ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কিনা। সেই বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন।

    উল্লেখ্য, পহেলা ডিসেম্বর রাজধানীর একটি হোটেল থেকে র‍্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে। পরে গত ২ ডিসেম্বর র‍্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়। এ সময় একই দিন সকালে আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে আব্বাসকে কারাগারে প্রেরণ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ