ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • ঢাবিতে ডা. মুরাদের কুশপুতুলে জুতার মালা

    ঢাবিতে ডা. মুরাদের কুশপুতুলে জুতার মালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণবাদী, বিকৃত, যৌন হয়রানিমূলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুতুলে জুতোর মালা দেওয়া হয়েছে।

    আজ সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুতুল রাখা হয়। সেখানে লেখা হয়, আমি ডা. মুরাদ, আমি তথ্য প্রতিমন্ত্রী নারী লোভী বিকৃত, অসভ্য মানুষ। কুশপুতুলটি স্থাপন করেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম ও কানেতা ইয়া লাম লাম।

    এ বিষয়ে মানসুরা বলেন, আমরা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটার প্রতিবাদ জানাচ্ছি না, প্রতিমন্ত্রী ঢাবির নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনিতে নারীরা রাজনীতিতে এসে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হন। এ ধরনের নারী অবমাননাকর বক্তব্যের জন্য দেশে আইন আছে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে।

    এদিকে প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন শান্তা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে বসা কোনো ব্যক্তির মুখের ভাষার এই শ্রী শুনে মনে হচ্ছে আমরা দেউলিয়া হওয়ার দারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এসব নিয়ে কথা বলার রুচি আসলেই নেই।

    এ ছাড়া ঢাবির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্দোলনে নামার কথাও বলছেন।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আগামীকালের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ