ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
  • মৌসুমী-শাকিবকে নিয়েও কটূক্তি করেছিলেন ডা. মুরাদ

    মৌসুমী-শাকিবকে নিয়েও কটূক্তি করেছিলেন ডা. মুরাদ
    মৌসুমী, ডা. মুরাদ হাসান ও শাকিব খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক শাকিব খানকে নিয়েও কটূক্তি করেছিলেন ডা. মুরাদ হাসান। শাকিব খানকে ‘তেলাপোকা’ এবং মৌসুমীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে মুরাদ হাসান শাকিবকে নিয়ে কটু মন্তব্য করেন।
    শাকিব খানকে তিনি ‘তেলাপোকা’ অ্যাখ্যা দিয়ে বলেন, ‘শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই তুই তো অভিনয় জানস না। তুই তো শুধু লাফাস। বস, আমার মার্কেটটা আর খায়েন না। রিকোয়েস্ট করে। মার্কেট খাওয়ার বিষয় না। বিষয়টা হলো যে, ছবি যখন কেউ মনযোগ দিয়ে দেখে, ওর মধ্যে যদি উপজীব্য স্টোরি, কাহিনী না থাকে তো শুধু তুমি লাফাইতেছো, নাচতেছো, গান গাইতেছো তেলাপোকার মতো, এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে।’

    একই অনুষ্ঠানে নায়িকা মৌসুমীকে নিয়েও কটূক্তি করেন তিনি। সেখানে বলেন, কিছুদিন আগে নায়িকা মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।

    সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত বক্তব্যের জন্য ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজ মঙ্গলবার সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দেন ডা. মুরাদ হাসান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ