ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • খবর জি নিউজের

    বিএসএফ ঢুকে পড়ছে গ্রামে গ্রামে : মমতা

     বিএসএফ ঢুকে পড়ছে গ্রামে গ্রামে : মমতা
    মমতা ব্যানার্জি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ দিনাজপুরের আইন শৃঙ্খলার খোঁজ খবর নিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ওখানে একটা প্রবলেম আছে। বিএসএফ মাঝে মধ্যে ঢুকে পড়ছে গ্রামে গ্রামে। তাদের অত্যাচারেরও অভিযোগ আসে। এমনকি ভোটের সময় ভোটের লাইনেও তাদের দেখা যায়।

    আজ মঙ্গলবার বিকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন তিনি।
    কর্মকর্তাদের উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেন, তোমরা কি কখনও ওদের ডিজির সঙ্গে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে। কতকগুলো জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। বিএসএফ করে কি, ওদের ১৫ কিলোমিটার আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে ওরা যেখানে সেখানে ঢুকে পড়ে। নাগাল্যান্ডে দেখেছো তো কি প্রবলেম হলো! শীতলকুচিতে দেখেছো! কদিন আগে কোচবিহারে ৩ জন গুলিতে মারা গেছে।

    মমতা ব্যানার্জি আরও বলেন, লোকাল পুলিশকে না জানিয়ে কোনও সংঘাত হোক এটা আমি চাই না। তাই পুলিশকে সতর্ক হতে হবে। আর আমাদের অনেক আইসি ভাবে, না না ওদের ছেড়ে দাও। কেন! বিডিওদেরও আমি বলবো, একটি অ্যালার্ট থাকবেন। কোনও অভিযোগ এলে আইসিকে নিয়ে এলাকায় যাবেন। ভিজিট করবেন। বলে দেবেন, এটা আপনাদের জুরিডিকশনে পড়ে না। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ