ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আলালের বিরুদ্ধে মামলার আবেদন

    আলালের বিরুদ্ধে মামলার আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহাবাগ থানায় মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন নূরউদ্দীন আহমেদ নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে পড়েন। থাকেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার মধ্যে আলালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন আক্রমণ করেন। পাশাপাশি ধর্মীয় রীতির প্রতি ইঙ্গিত করেও আপত্তিকর বক্তব্য রাখেন।

    আলালের বিরুদ্ধে থানায় জমা দেওয়া অভিযোগে নূরউদ্দীন লিখেন, গত ৬ ডিসেম্বর রাত বারোটায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর। এই ঘটনার বিষয় সহপাঠীদের সঙ্গে আলোচনা করে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

    শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, “অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন এটি আমরা সাইবার ক্রাইম ইউনিটে পাঠাবো। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ