ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
  • সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

    সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

    বুধবার (০৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

    মো. সালাম হোসেন বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহন পারাপার শুরু হয়েছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক মিলে ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ