ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিতর্কিতরা সরকারের সঙ্গে সম্পৃক্ত নন: শিক্ষামন্ত্রী

    বিতর্কিতরা সরকারের সঙ্গে সম্পৃক্ত নন: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। সরকার তার বিরুদ্ধেই অবস্থান নেবে। সে যদি দলের বা সরকারের হয় তাকেও সেখান থেকে অপসারণ করবে।

    তিনি বলেন, কেউ কেউ কোথাও কোথাও বিভিন্ন আচরণ, বিভিন্ন কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। তারা কেউ কেউ সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন। এটি নিশ্চয়ই দুঃখজনক এবং এটি একেবারেই কাম্য নয়।

    বুধবার দুপুরে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    দীপু মনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। অর্থাৎ জনগণ সরকারের কাছে যা কিছু অগ্রহণযোগ্য আওয়ামী লীগের কাছেও তা অগ্রহণযোগ্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ