ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • চলতি বছর খুন হয়েছেন ২৪ সাংবাদিক, কারাগারে গেছেন ২৯৩ জন

    চলতি বছর খুন হয়েছেন ২৪ সাংবাদিক, কারাগারে গেছেন ২৯৩ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে শত শত সাংবাদিক হামলা ও মামলার শিকার হয়েছেন। তবে চলতি বছরে বিশ্বে ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন আর কারাগারে গেছেন ২৯৩ জন।

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ২০২১ সালে সাংবাদিক নিয়ে এ তথ্য প্রকাশ করেছে। জেলে যাওয়ার ঘটনা নতুন রেকর্ড।

    সংগঠনটি জানায়, ২০২১ সালে সাংবাদিক নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে চীনে। ২০২০ সালে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা ছিল ২৮০ জন। চলতি বছর পোশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে হত্যাকাণ্ডের শিকার হন ২৪ জন। আর কারাবন্দি হয়েছেন ২৯৩ সাংবাদিক।

    সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কারারুদ্ধ করা একটি কর্তৃত্ববাদী শাসনের বৈশিষ্ট্য। এটি খুবই ভয়ঙ্কর যে মিয়ানমার এবং ইথিওপিয়া নির্মমভাবে সংবাদপত্রের স্বাধীনতার দরজা বন্ধ করে দিয়েছে।

    বর্তমানে চীনে ৫০ সাংবাদিককে কারাগারে বন্দি রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের পরে অবস্থানে মিয়ানমার। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ২৬ জন সাংবাদিককে আটক করা হয়।

    চীন ও মিয়ানমারের মতো মিশরেও ২৫ জন, ভিয়েতনামে ২৩ জন এবং ইউরোপের বেলারুশে বর্তমানে ১৯ জন সাংবাদিক বন্দি রয়েছেন। সাংবাদিকদের ধরপাকড়ের ঘটনায় তুরস্ক, ইরিত্রিয়া, সৌদি আরব এবং ইরান রয়েছে তালিকায়।

    প্রথমবারের মতো সিপিজে হংকংয়ের অ্যাপল ডেইলি নিউজপেপার এর প্রতিষ্ঠাতা মিজি লাইকে অন্তর্ভুক্ত করে কারাবন্দি সাংবাদিকদের তালিকায়।

    সিপিজে জানিয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ধরপাকড় করা হয়েছে ৫৬ জন সাংবাদিককে। যাদের মধ্যে অনেককে ধরা হয় বিক্ষোভ চলাকালে।

    ভারতে হত্যাকাণ্ডের শিকার হন চারজন সাংবাদিক। অন্যদিকে, মেক্সিকোতে হত্যা করা হয় তিনজনকে। অন্যদিকে, মেক্সিকোতে এখনও ছয় সাংবাদিককে হত্যার তদন্ত চলছে। এর বাইরে, ১৮ জন সাংবাদিক মারা গেছেন, তাদের মৃত্যুর পেছনে তাদের পেশাগত কোনো ভূমিকা ছিল কিনা তা অস্পষ্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ