ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রিয় বালিশ বুকে জড়িয়েই ​ঢাকা ছাড়লেন রিজওয়ান

    প্রিয় বালিশ বুকে জড়িয়েই ​ঢাকা ছাড়লেন রিজওয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করেই বাংলাদেশে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সময় বিমানবন্দরে পাকিস্তান দলের খেলোয়ারদের মধ্যে আলাদা করে সকলের নজর কাড়েন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। হাতে বালিশ নিয়েই বের হতে দেখা যায় তাকে। পরে জানা যায়, বিদেশ সফরে সব সময়ই নিজের সাথে এই বালিশ বহন করেন রিজওয়ান।

    নিজ দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে নিজের প্রিয় বালিশ নিয়ে সফর করার পর এবার সেই বালিশ নিয়েই বাংলাদেশে ছেড়েছেন রিজওয়ান। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান দল। সেখান থেকে তারা দেশে ফিরবে। বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের বহরে দেখা যায়, বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে যাচ্ছেন রিজওয়ান।

    উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলো বাংলাদেশে।

    পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরার বিমানে উঠলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ