ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শিরোপা জিততে কসমেটিক সার্জারি, প্রতিযোগিতা থেকে বাদ সৌদি ‘সুন্দরীরা’

    শিরোপা জিততে কসমেটিক সার্জারি, প্রতিযোগিতা থেকে বাদ সৌদি ‘সুন্দরীরা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরী প্রতিযোগিতার কথা মনে হলেই মাথায় আসে একদল নারী কিংবা পুরুষ কোনো মঞ্চে নিজেদের সর্বোচ্চ সৌন্দর্য্য তুলে ধরছেন এমন চিত্র। তবে সৌদি আরবের সুন্দরী প্রতিযোগিতার ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন।

    কারণ সৌদি আরবে প্রাণীদেরও সৌন্দর্য্যের মানদণ্ডে বিচার করা হয়। এ জন্য প্রতিবছর দেশটি কিং আব্দুল আজিজ উট উৎসবের আয়োজন করা হয়। সেটা অনেকটা উটের ‘সুন্দরী প্রতিযোগিতার’ মতো বিষয়।
     
    কারণ সেখানে হাজার হাজারো উটের মধ্য থেকে সুশোভিত ঠোঁট আর কুঁজের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হয় শিরোপাজয়ীকে। আর উটের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মালিকরা কসমেটিক সার্জারি পর্যন্ত করে থাকেন!

    বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বোটক্স ইনজেকশন প্রয়োগ এবং কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন আনার জন্য এ বছর সুন্দরী প্রতিযোগিতা থেকে ৪০টি উটকে বাদ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

    এপি জানায়, অনেক অংশগ্রহণকারীকে উটের ঠোঁট এবং নাক প্রসারিত করতে দেখা গেছে। উটের পেশীকে আরও বড় দেখানোর জন্য হরমোন এবং রাবার ব্যান্ড ব্যবহার করেছেন অনেকে। কেউ কেউ উটের মাথা এবং ঠোঁট বড় করার জন্য বোটক্স ইনজেকশন দিয়েছে বলে এপি জানিয়েছে।

    তবে এসব কারচুপি ধরার জন্য আঁটঘাট বেঁধেই নেমেছে সৌদি প্রশাসন। এ বছর কসমেটিক সার্জারির পরিবর্তন শনাক্ত করতে "বিশেষ এবং উন্নত" প্রযুক্তি ব্যবহার করছেন বলে জানিয়েছেন এই প্রতিযোগিতার বিচারকরা।
     
    প্রসঙ্গত, চলতি মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতার শিরোপা উঠবে সবচেয়ে সুন্দর উটের ‘মাথায়’। পুরস্কার হিসেবে ওই উটের মালিক পাবেন ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ