ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ধর্ষণে অভিযুক্ত জহির রায়হান নিষিদ্ধ

    ধর্ষণে অভিযুক্ত জহির রায়হান নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহনকারী অ্যাথলেট জহির রায়হান এখন জেল হাজতে। তার বিরুদ্ধে নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

    এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট। তাকে জাতীয় অ্যাথলেটিকস দলের ক্যাম্প থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

    বৃহস্পতিবার অ্যাথলেটিকস ফেডারেশনে কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টুর নামে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাথলেট জহির রায়হান গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্রীড়া কার্যক্রমে জহির অংশ নিতে পারবেন না।

    ২০১৯ সালে এক নারী অ্যাথলেট জহিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সেই মামলায় বুধবার গাজীপুরের নারী ও শিশুবিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে জহির আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে হাজতে প্রেরণ করা হয়।

    এর বাইরেও জহিরের বিরুদ্ধে আরও এক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। ওই নারী গত ২ সেপ্টেম্বর জহিরের কর্মস্থলে লিখিত অভিযোগ করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ