ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিএনপি নেতা ইশরাকের জামিন

    বিএনপি নেতা ইশরাকের জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। অভিযুক্ত ইশরাক ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হেসেন খোকার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা। এ মামলায় তাকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের পর তাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

    জামিন সংক্রান্ত আবেদনের শুনানিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে এদিন ইশরাকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী একেএম এহসানুর রহমান ও তাহেরুল ইসলাম তৌহিদ। আর জামিনের বিরোধিতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

    আইনজীবী একেএম এহসানুর রহমান জানান, শুনানির সময় হাইকোর্টে বলা হয়েছে, গত ১৭ আগস্ট ঘটনার দিন ইশরাক হোসেন দেশেই ছিলেন না। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

    এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনার পরদিন ১৮ আগস্ট রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ