ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

    নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে কিউইদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে মামুনুলরা।

    নিউজিল্যান্ড পৌঁছার পর কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শিথিলতা এনেছে কিউই ক্রিকেট বোর্ড। এর আগের নিউজিল্যান্ড সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকতে হবে সাত দিন। যার তিন দিন পুরোপুরি ঘরবন্দি।

    বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই তারা কোয়ারেন্টিনে আছেন।

    পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলার পরই নিউজিল‍্যান্ডের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সফরে কোয়ারেন্টিনে শেষ হলে দুটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুটো অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।

    দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে।

    বাংলাদেশের টেস্ট দল

    মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ