ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৫০ জনের প্রাণহানি

     যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৫০ জনের প্রাণহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৫০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। টর্নেডোর আঘাতে অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোররাতে টর্নেডোর আঘাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএলকেওয়াইকে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, আমাদের কাছে টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য আছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ কিছু টর্নেডোর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। মৃত্যুর সংখ্যা সম্ভবত ৫০ ছাড়িয়ে যাবে। হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক। কেন্টাকির ইতিহাসে এটি অন্যতম এক কঠিন রাত।’


    রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

    নিউইয়র্ক টাইমস জানায়, কেন্টাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে টর্নেডো। মেফিল্ড কমিউনিটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১১০ জন ভেতরে আটকা পড়েছেন। কেন্টাকিতে ৫৬ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজ্যে টর্নেডোর আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের আরকানসাসের কর্মকর্তাদের বরাত দিয়ে নোয়া স্টর্ম প্রডিকশন সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য—আরকানসাস, ইলিনয়স, কেন্টাকি, মিসৌরি ও টেনেসিতে শুক্রবার অন্তত ২৪টি টর্নেডোর আঘাত হানার রেকর্ড হয়েছে। সূত্র: সিএনএন, স্কাই নিউজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ